পুলিশ সপ্তাহের সূচনা, কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় পুলিশ সপ্তাহ। বুধবার রাজধানীর এ ডি নগর পুলিশ মাঠে পুলিশ সপ্তাহ ২০২৪’র সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে রাজ্য পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিনের কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুনের মধ্যে থেকে শ্রেষ্ঠ তিনটি প্ল্যাটুনকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য আরক্ষা কর্মীদের পুরস্কৃত করা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সর্বনিম্ন অপরাধের হারের মধ্যে ত্রিপুরার স্থান তৃতীয়। ২৮টি রাজ্যের মধ্যে ত্রিপুরায় অপরাধমূলক ঘটনার প্রবণতা অনেকটা কমছে। ২০২২ সালের তুলনায় গত বছরে ডাকাতি, চুরি এবং নারী সংক্রান্ত ঘটনা অনেকটা হ্রাস পেয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*