চৌধুরী বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || জিরানীয়াস্থিত চৌধুরী বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কতৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রতি বছর ২৪শে জানুয়ারী আমাদের দেশে এই দিবসটি পালিত হয়। এটি ২০০৮ সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং ভারত সরকার দ্বারা শুরু হয়েছিল। ভারতীয় সমাজে মেয়েরা যে বৈষম্যের মুখোমুখি হয় সে সম্পর্কে জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য, “সেভ দ্য গার্ল চাইল্ড”, শিশু লিঙ্গ অনুপাত এবং মেয়েদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ তৈরির বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান সহ সংগঠিত কর্মসূচির মাধ্যমে পালিত হয়। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী, রেণুকা চৌধুরী ১৯শে জানুয়ারী, ২০০৯ তারিখে নয়াদিল্লীতে, কন্যা শিশুর কল্যাণের জন্য নতুন উদ্যোগ এবং জাতীয় কন্যা শিশু দিবসের লোগো চালু করার সময় একটি ক্যালেন্ডার প্রকাশ করেছেন দেশের মেয়েরা যে বৈষম্যের সম্মুখীন হয় সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া জন্য। যার উদ্দেশ্য মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, নারী শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ইত্যাদি।
এদিন অনুষ্ঠানের শুরুতে আলোচনা রাখেন আইনজীবি মিঠু দাস, আধা আইনী সেচ্ছাসেবক রাজীব কুমার পাল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রীনা দাস। সবার আলোচনা শেষে একটি ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*