বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জানুয়ারি || নতুন ভোটারদের নিয়ে ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি ও যুবমোর্চার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় নব মতদাতা সন্মেলন। বৃহস্পতিবার সন্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার কৃষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপি’র দক্ষিন জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান বক্তা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার লোকজনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিগতদিনে বামেরা রাম মন্দির নির্মানের বিরোধীতা করেছেন, বর্তমান সময়ে জনপ্রীয় প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে রাম মন্দির নির্মান করা হয়েছে। বিপ্লব কুমার দেব জানান, আগে লোকজনেরা মোবাইলে ফোন আসলে হ্যালো বলতো এখন হ্যালোর যুগ শেষ। এখন যে কেউ ফোন করলে হ্যালোর পরিবর্তে বলা হয় জয়শ্রী রাম। এছারা লোকজনের উন্নয়ন স্বার্থে কেন্দ্রীয় সরকার নতুন আইন আনতে চলছে। এই আইনের সুফল হিসাবে একটি মামলার জন্য তারিখের পর তারিখ যেতে হবে না। তিন বছরের মধ্যে যে কোনো মামলার সমাপ্তি হবে জানান বিপ্লব কুমার দেব। কৃষান মোর্চার জেলার সভাপতি সত্যব্রত সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সন্মেলনে ব্যাপক হারে লোকসমাগম ঘটে।
