শিশুদের শৈশব বিকাশে বিঘ্ন ঘটলে ভবিষ্যৎ সঠিক পথে পরিচালিত হবে নাঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি || ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের ক্লাবের উদ্যোগে সূচনা হয় ১৯’তম শিশুমেলার। রবিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই শিশুমেলা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই শিশুমেলা চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। আমাদের ক্লাব প্রাঙ্গনে আয়োজিত ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।
এদিন শিশুমেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের শৈশব বিকাশে বিঘ্ন ঘটলে ভবিষ্যৎ সঠিক পথে পরিচালিত হবে না। এজন্য প্রত্যেক অভিভাবককে যত্নশীল হতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*