বাইক ও ঠেলা গাড়ীর মধ্যে সংঘর্ষে আহত দুই জন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারী ||
বাইক ও ঠেলা গাড়ীর মধ্যে সংঘর্ষে আহত হয় দুই জন। ঘটনার বিবরণে জানা যায়, বরিবার বেলা ১২টা ১৮ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার সংলগ্ন এলাকায় টি আর ০৮ এফ ৬১১৭ নম্বরের বাইক ও একটি ঠেলা গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এই দূর্ঘটনায় ঠেলা চালক গোপাল রায় (৫৫) গুরতর আহত হয়। অপরদিকে বাইকে থাকা পূর্ব চড়কবাই এলাকার বাসিন্দা গৌতম বরুয়া (২৫) আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানে এগিয়ে আসে। এই দূর্ঘটনায় ঠেলা চালকের পা ভেঙ্গে যায় বলে জানা যায়। অপরদিকে জানা যায়, দুর্ঘটনার পরবর্তী সময় বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*