নিজেদের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরে শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের সকলের সামাজিক দায়িত্বঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী || রবিবার রাজধানীর বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণ সমিতি ক্লাবে আয়োজিত ৫ দিন ব্যাপী শিশু মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সহ স্থানীয় কর্পোরেটর প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরে শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। তিনি বলেন, ক্লাব সম্পর্কে মানুষের ধারণা বদলেছে। এখন আর দুর্গাপূজা আর সরস্বতী পূজায় সীমাবদ্ধ নেই ক্লাবগুলি। বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসছে তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*