আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || দেশের শ্রমজীবী জনগণ ও সংযুক্ত কিষান মোর্চার যৌথ উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে আগামী ১৬ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয় আগরতলার ধলেশ্বর এলাকায়। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন CITU সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সদস্যরা।
