আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের উদ্যোগে শনিবার আগরতলার রাজপথে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সুবিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই শোভাযাত্রাটি আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই শোভাযাত্রায় হরিনাম সংকীর্তনে মুখরিত ছল শহর।
