প্রয়াত হলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা তথা বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || প্রয়াত হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা তথা বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী। রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। রবিবার উনার মরদেহ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিয়ে আসলে অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানায়।

একসময় মন্ত্রী সুশান্ত চৌধুরীর গুরু হিসেবে পরিচিত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণও এদিন শেষ শ্রদ্ধা জানায়। এদিন শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অগনিত শুভাকাঙ্ক্ষীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*