নির্বাচনী র‍্যালীতে অংশগ্রহণ করলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার চড়িলাম বিধানসভা এলাকায় দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন তিনি চড়িলাম বিধানসভার ছেচড়িমাইল স্কুল প্রাঙ্গন থেকে এক নির্বাচনী র‍্যালীতে অংশ নেন।
এদিন এই র‍্যালীতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক ভগবান দাস সহ দলীয় পদাধিকারিরা। এদিন প্রচুর যুবকরা বাইক র‍্যালীতে অংশগ্রহণ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*