দলীয় প্রার্থীদের নিয়ে যুব শঙ্খনাদ সমাবেশে মূখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || যুব মোর্চা আয়োজিত যুব শঙ্খনাদ সমাবেশে যুবশক্তির উত্তাল ঢেউ জানিয়ে দিলো ত্রিপুরা থেকে দুটি পদ্ম মোদী জীকে উপহার স্বরূপ পাঠানোর জন্য আমরা সংকল্পবদ্ধ। শনিবার বিজেপি যুব কর্মীদের উদ্যোগে আয়োজিত এই সুবিশাল পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা এবং ৭-রামনগর উপ-নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদারের সমর্থনে এই সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিন পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর প্যারাডাইস চৌমূহনী এলাকায় এসে উপস্থিত হয়ে যুব শঙ্খনাদ সমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রী, বিজেপি প্রার্থী, মন্ত্রী, বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*