আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ || আক্রান্ত বিজেপি যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো-ইনচার্জ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার কাশিপুরস্থিত অরবিন্দ সংঘ ক্লাবের ভিতরে বহিরাগত বেশ কয়েকজন যুবক এসে আনন্দ উল্লাস করছিল। তখন এই ক্লাবের বিশিষ্ট সদস্য সহ বেশ কয়েকজন এই জায়গায় যায় ঘটনা জানতে। জানা যায়, ক্লাব সদস্যদের মধ্যে ছিল নির্মল বণিক, দেবু ঘোষ, ডক্টর সুকান্ত দাস সহ যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো-ইনচার্জ করন বণিক। তাদের অভিযোগ, বহিরাগত যুবকরা আচমকা তাদেরকে প্রহার করে আহত করে। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।
