আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে রাজ্যে এসেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ক সিং সাইনি। বুধবার তিনি রাজ্যে এসে মনোনয়নপত্র দাখিলের মিছিলে সকলের সাথে পথ হাঁটেন।
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবেন।
