বিভিন্ন মন্দিরে পূজোর দিয়ে এসে মনোনয়নপত্র জমা করলেন দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ || ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করলেন মেয়র দীপক মজুমদার। বুধবার সকালে বিভিন্ন মন্দিরে পূজার দিয়ে আগরতলা রাজপথ কাঁপিয়ে বিশাল মিছিল করে সদর মহকুমা শাসক রঞ্জিত দাসের কাছে মনোনয়ন পত্র জমা করেছেন তিনি। এদিন রাজধানীর প্রগতি স্কুল মাঠে জমায়েত হয়ে একটি মিছিলের মাধ্যমে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে দিয়ে আগরতলা শহর পরিক্রমা করে মনোনয়ন পত্র জমা করেছেন তিনি। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ৭-রামনগরের প্রাক্তন বিধায়ক প্রয়াত সুরজিত দত্তের স্ত্রী, দলের সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, সংখ্যালঘু মোর্চার নেতা জসিমুদ্দিন প্রমুখ।
এদিন দীপক মজুমদার বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কর্মী সমর্থক এবং এলাকাবাসীর বিপুল শুভেচ্ছা নিশ্চয়ই নির্বাচনের এই প্রতিদ্বন্দ্বিতাতে আমাকে অনেক শক্তি যোগাবে। তিনি বলেন, আমার বিশ্বাস রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে আবারো বিধানসভায় পদ্মফুল পাঠাবেন এলাকার গণদেবতাগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*