আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে শাসকদল বিজেপি। রাজ্যের দুটি লোকসভা আসনের বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ি করতে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রচারে ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে গোমতী জেলাতে প্রচারে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।
এদিন সকালে বাগমায় আয়োজিত এক পদযাত্রায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা শেষে উদয়পুরের গর্জি এলাকায় এক জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যজুড় মানুষের ব্যাপক জন সমর্থন প্রমাণ করে দিচ্ছে রাজ্যের দুটি আসনেই বিজেপি বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে।
এদিন সন্ধ্যায় উদয়পুরে এক রোডশো’তে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।
