বিজেপি প্রার্থীর সমর্থনে খোয়াইয়ে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী

গোপাল সিং, খোয়াই, ২২ এপ্রিল || পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মণের সমর্থনে সোমবার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য কোর কমিটির সদস্য এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের (টিআইডিসি) চেয়ারম্যান নবাদল বণিক প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী তার ভাষনে বলেন, রামচন্দ্রঘাটের মহিলারা ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি দেবী দেব বর্মণকে আগামী ২৬শে এপ্রিল ডবল ইঞ্জিন সরকারকে সমর্থন করে বিশাল ব্যবধানে জয়ী করতে প্রস্তুত।
একই দিনে ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেব বর্মণের সমর্থনে এদিন খোয়াই বিধানসভা কেন্দ্রে একটি বাইক র‍্যালী অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা যুব মোর্চা, খোয়াই মণ্ডল কমিটি এই বাইক র‌্যালীটির আয়োজন করে। বিজেপি মন্ডল সভাপতি শ্রী সুব্রত মজুমদার সহ যুব মোর্চার স্থানীয় নেতৃত্বরা বাইক র‌্যালীতে অংশ নেন। বাইক র‌্যালীটি গোটা খোয়াই বিধানসভা কেন্দ্র পরিক্রমা করে।
অপরদিকে গত ২৪ ঘন্টায় খোয়াই বিধানসভা এলাকার ১০নং এবং ৪৭নং বুথে আয়োজিত দলত্যাগ অনুষ্ঠানে সিপিআই(এম) দল সহ বিরোধী রাজনৈতিক দল ছেড়ে ১৩ পরিবারের ৪২ জন ভোটার বিজেপি দলে শামিল হয়েছেন। নবাগতদের বরণ করেছেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ স্থানীয় নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*