মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তেলিয়ামুড়ায় বিজেপি’র সুবিশাল রোড শো

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল || আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ২-পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে এক সুবিশাল রোড শো অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। এই রোড শো’তে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় প্রমুখ।
সোমবার বিকেলে তেলিয়ামুড়া টাউন হল মাঠ প্রাঙ্গণ থেকে এই মিছিল তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে নেতাজি নগর মোটরস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়। সেখানে বক্তারা পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি দেব বর্মণকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে বক্তব্য রাখেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*