সিপিআই(এম)’র নাম শুনলে গা ঘিন ঘিন করেঃ মন্ত্রী রতন লাল নাথ

গোপাল সিং, খোয়াই, ২৩ এপ্রিল || আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত এবং আইপিএফটি ও তিপ্রা মথা পার্টি সমর্থিত প্রার্থী মহারানী কৃতী দেবী দেব বর্মণের সমর্থনে মঙ্গলবার খোয়াই বিধানসভা কেন্দ্রে বিজেপি খোয়াই মণ্ডল কমিটি আয়োজিত ‘মহা মিছিল’ অনুষ্ঠিত হয়। ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী মহারানি কৃতি দেবী দেব বর্মণের সমর্থনে এই মহা মিছিলে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ, বিদ্যুৎ, আইন (সংসদীয় বিষয়), নির্বাচন মন্ত্রী এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রতন লাল নাথ, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য মন্ডল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এদিন মহামিছিল শেষে খোয়াই বিজেপি মন্ডল কার্য্যালয়ের সামনে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের সম্বোধিত করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, যে খোয়াইয়ের আজকের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এছাড়া তিনি সিপিআই(এম) দলের তীব্র সমালোচনা করতে গিয়ে বলেন, ’সিপিআই(এম)’র নাম শুনলে গা (শরীর) ঘিন ঘিন করে’! এছাড়া তিনি আশাবাদী যে খোয়াই বিধানসভা কেন্দ্রের ৫২টি বুথেই বিজেপি প্রত্যাশিতভাবেই ভাল ফলাফল করবে এবং জয়ী হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*