বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই || বিবর্তন নাট্যউৎসব ও অভিমুখ নাট্যসৃজনের যৌথ উদ্দ্যোগে ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে ও যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্তি দিতে প্রথমবারের মতো শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে তিনদিন ব্যাপী এক নাট্য উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, শান্তিরবাজারের বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তন সমাজিক সংস্থার সম্পাদক সুরজিৎ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দুই সংস্থাকে এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ধন্যবাদ জানিয়েছেন। সকলে আশাবাদী এইধরনের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান যুব সমাজ অনেককিছু শিখতে পারবে। তিনদিন ব্যাপী ৭টি নাটক মঞ্চস্থ করা হবে। রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীদের দ্বারা এইসকল নাটক উপস্থাপন করা হবে।
