আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || রাজ্যে ভারী বর্ষণের ফলে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গোটা রাজ্যের সাথে আগরতলা শহরের বিভিন্ন এলাকা বন্যার কবলে। শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকেই। ফলে মঙ্গলবার দিল্লী থেকে রাজ্যে ফিরেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যে ফিরে তিনি রাজ্যের মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক, রাজস্ব দপ্তরের সচিব, পি ডাব্লিউ ডি, ডি ডাব্লিউ এস আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
