আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || রাজ্যের এই অভাবনীয় দুর্যোগের সময়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজে প্রশাসন নিরলস ভাবে কাজ করে চলেছে। দুর্গত মানুষের সেবায় নিয়োজিত উদ্ধার কর্মীদের সাথে নিয়মিত যোগসূত্র রাখার কাজ করছে রাজ্যের ‘স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার'(SEOC)।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সেস্থিত স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারটি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সাথে বর্তমান সময়ে ত্রাণ ও উদ্ধারকাজে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের পরামর্শ প্রদান করেন।
