সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ আগস্ট || গন্ডাছড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ১০০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার দাবি সহ সাত দফা দাবি নিয়ে বুধবার বেলা দুইটা নাগাদ গন্ডাছড়া মৎস্য দপ্তরে, ৪৪-রাইমাভ্যেলী গন্ডাছড়া মহকুমা ব্লক কংগ্রেস ও ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে ডেপোটেশন প্রদান করা হয়। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হলো, বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত মৎজীবীদের ১০০ শতাংশ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক মৎস্যজীবীদের জন্য একটি করে সরকারি ঘরের ব্যবস্থা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে সমস্ত দলবাজি মুক্ত রাখতে হবে। জলাশয় বন্ধ থাকাকালীন প্রত্যেকটি মৎস্যজীবীদের ১০ হাজার টাকা করে মাসিক বাতা প্রদান করতে হবে।
এদিন এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন ৪৪-রাইমাভ্যেলী গন্ডাছড়া মহকুমা ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, এসসি চেয়ারম্যান কার্তিক মণ্ডল, ব্লক কংগ্রেস অফিস সেক্রেটারি মানিক সাহা, অন্যান্যরা।
