আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || সকাল থেকে রানীরবাজারে রাস্তা অবরোধে দুর্ভোগ। গত রবিবার দুর্গানগরে দুষ্কৃতিকারীরা কালী মূর্তির মাথা ও মহাদেবের মাথা ভেঙ্গে ফেলে। এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কিছু মুসলিমদের উপর আক্রমণ করে। পরবর্তীতে পুলিশ গতকাল রাতে পাঁচ জন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায়। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে রাণীরবাজারে জাতীয় সড়ক অবরোধ করে দেখাতে থাকে উত্তেজনা। উত্তেজিত জনতা আসাম-আগরতলা জাতীয় সড়কের রাণীরজার রাস্তা অবরোধ করে। দাবি করতে থাকে নির্দোষ পাঁচজনকে অবিলম্বে ছাড়তে হবে পাশাপাশি মূর্তি ভাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা রাস্তা অবরোধ করে লাগবে বলে জানান তারা। পরবর্তীতে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে এর সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয়।
