মন্ত্রীর উপস্থিতিতে বোকাফা ব্লকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ অক্টোবর || বোকাফা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে মঙ্গলবার ব্লকের কনফারেন্স হলে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিং-এ উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিন ত্রিপুরা জেলার জেলা শাসক স্মীতা মল এম এস, দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল সহ অন্যান্যরা।
শান্তিরবাজার মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে আজকের এই রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং-এ ব্লকের অধীনে থাকা সব কয়টি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এদিন ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে আলোচনা করা হয় এবং যে সকল কর্মসূচী অর্ধসমাপ্ত রয়েছে তা কেন অর্ধসমাপ্ত রয়েছে এবং কিভাবে কাজের সমাপ্তি করা হবে তা নিয়ে সকলের মধ্যে মতবিনিময় করা হয়। এদিন এই আলোচনা শেষে আলোচনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী জানান, সমগ্র দক্ষিন ত্রিপুরা জেলার উন্নয়নে প্রতিনিয়ত দক্ষিন জেলায় অবস্থিত সবকয়টি ব্লকে রিভিং মিটিং অনুষ্ঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*