বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জানুয়ারি || শান্তিরবাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। ক্লাবের সকল সদস্য প্রতিনিয়ত লোকজনের সাহায্যার্থে এগিয়ে যাচ্ছে। শান্তিরবাজার মহকুমার কোনো লোকজন অসুবিধার সন্মুখিন হলে সকলের পাশে গিয়ে সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় ক্লাবের সদস্যরা। শান্তিরবাজার দেশবন্ধু ক্লাবের সভাপতি সত্যব্রত সাহা ও সম্পাদক প্রবীর বরন দাস প্রতিনিয়ত লোকজনের স্বার্থে কাজ করে যাচ্ছেন। এই দু’জনের উদ্দ্যোগে শান্তিরবাজারে সমাজসেবার পাশাপাশি বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়।
দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় অবস্থিত মনোরমা শিশু নিকেতনে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শিশুগৃহে থাকা শিশুদের পিঠেপুলি দেওয়া হলো। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বন। যার মধ্যে রয়েছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন সকলে বাড়ীঘরে বিভিন্ন নিয়মাবলী পালন করে পিঠেপুলি খেয়ে থাকে। শিশুগৃহে থাকা শিশুদের এইধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয়ে উঠেনা। তাই এই বিশেষ দিনে শিশুগৃহে থাকা শিশুদের পাশে দাঁড়ালো শান্তিরবাজার দেশবন্ধু ক্লাব। সকল শিশুদের মুখে হাঁসি ফুটানোর লক্ষ্যে এই ধরনের কর্মসূচী। দেশবন্ধু ক্লাবের এই ধরনের কর্মসূচীর ফলে সকলে ক্লাব কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
