সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ ফেব্রুয়ারী || জঙ্গলে ফুল ঝাড়ু সংগ্রহ করতে গিয়ে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক যুবক। তার নাম রত্নজয় রিয়াং। ঘটনা মানিকপুর থানাধীন খাসমাইল পাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে তাকে নিয়ে আসা হয় ধলাই জেলার কুলাই জেলা হাসপাতালে। বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে এই যুবক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে রত্নজয় রিয়াং নামে এক যুবক বাড়ির কাছে জঙ্গলে ফুল ঝাড়ু সংগ্রহ করতে যায়। হঠাৎ তার উপর দেশি বন্দুকের গুলি এসে লাগে। তাতে গুরুতর আহত হয় সে, তারপর সে কোন রকমে বাড়িতে জানায়, তারপর বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে মানিকপুর হাসপাতালে। মানিকপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যুবককে বৃহস্পতিবার দুপুরে ধলাই জেলার কুলাই জেলা হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। কিন্তু কে বা কাহারা গুলি করেছে তা সে দেখতে পায়নি।
