এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য

সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ জুন || গন্ডাছড়া মহকুমার ৩০ কার্ড এলাকার বাসিন্দা সুজিত নমঃশুদ্র (৪৫) গত রবিবার গরু চড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের নাক ও মুখে গভীর আঘাতের চিহ্ন থাকায় এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত রবিবার সুজিত নমঃশূদ্র গরু চড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় তার খোঁজ চালাচ্ছিলেন। বহু খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে তার স্ত্রী বাড়ীর পাশের গ্রাম লক্ষীপুরের একটি জমিনের পাশে স্বামীর মৃতদেহ দেখতে পান। মৃতদেহ দেখেই স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এই ভয়াবহ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই গন্ডাছড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই গন্ডাছড়া থানার পুলিশ, এসডিপিও (SDPO) সহ বিশাল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার গুরুত্ব বুঝে ধলাই জেলা থেকে ফরেনসিক টিমকেও আনা হয়েছে।
মৃতদেহের নাক ও মুখে গভীর আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করা হচ্ছে না। খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা দ্রুত এই রহস্যের উন্মোচন দাবি করছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং বিস্তারিত জানার জন্য আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*