খোয়াইয়ে মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

গোপাল সিং, খোয়াই, ১১ জুন || খোয়াইয়ের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বুধবার খোয়াই বয়েজ স্কুল মাঠে একটি অত্যাধুনিক মাল্টিপারপাস কমপ্লেক্স (ইনডোর ব্যাডমিন্টন কোর্ট)-এর শিলান্যাস করা হয়। নগর উন্নয়ন দপ্তরের সচিব, অভিষেক সিং (আইএএস) এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, খোয়াইয়ের মহকুমা শাসক কুমারী চারু ভার্মা এবং আরডি ষষ্ঠ সার্কেলের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার আশিষ মাণিক সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, এই অঞ্চলে একটি বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা। নির্মীয়মান এই কমপ্লেক্সটি ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য একটি উন্নত অনুশীলন কেন্দ্র এবং টুর্নামেন্ট আয়োজনের প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি, এটি জেলা-স্তরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যা এই অঞ্চলের ক্রীড়া উন্নয়ন, সামাজিক কার্যকলাপ এবং সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন উপস্থিত অতিথিগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*