রাজ্যভিত্তিক আদিবাসী কংগ্রেসের সম্মেলন, ২৪৬ জন আদিবাসী ভোটারের কংগ্রেসে যোগদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || মঙ্গলবার আমবাসা টাউন হলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক আদিবাসী কংগ্রেসের বিশেষ সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান ড. বিক্রান্ত ভুরিয়া, প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি উলাকা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, CLP নেতা বিরজিত সিনহা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি ইনচার্জ ক্রিস্টোফার তিলক, প্রাক্তন বিধায়ক তথা আদিবাসী নেতা দিবাচন্দ্র রাংখল, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
এই সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটে, যেখানে ৬২ পরিবারের ২৪৬ জন আদিবাসী ভোটার বিভিন্ন দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃবৃন্দ।
নেতৃত্বরা তাদের বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি তীব্র সমালোচনা করে আদিবাসী সমাজের উন্নয়নে কংগ্রেসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগামী দিনে আদিবাসী সমাজের স্বার্থ রক্ষায় কংগ্রেসের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সম্মেলন প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*