ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি আগরতলায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার যৌথ উদ্যোগে মঙ্গলবার শ্রম ভবন প্রাঙ্গণে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রাজধানীর অফিস লেনস্থিত শ্রম ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দপ্তরের অধিকর্তা উপস্থিত থেকে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি প্রকল্পের সুবিধা, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ এবং দপ্তরের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন।
অনুষ্ঠানে চাকরিপ্রার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অধিকর্তা জানান, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজন করা হবে যাতে আরও বেশি সংখ্যক যুবক-যুবতী এর সুবিধা গ্রহণ করতে পারেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*