ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার উদ্যোগে ‘এক পের মা কে নাম’ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পের মা কে নাম’ (Ek Ped Maa Ke Naam) কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে কুঞ্জবন কুমারী টিলা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জয়া ধানুক। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার সম্পাদক সত্যজিৎ নাহা, বিশিষ্ট আইনজীবী সায়ন নাহা ও সংস্থার সভাপতি রঞ্জিত দে-সহ অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশবান্ধব উদ্যোগকে আরও বেশি করে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান কর্পোরেটর সহ সংস্থার কর্মকর্তারা।
অনুষ্ঠানজুড়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং ত্রিপুরাজুড়ে বিভিন্ন স্থানে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে সংস্থা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*