গুরু পূর্ণিমায় গুরুবন্দনার এক অনন্য দৃষ্টান্ত: শিক্ষাবিদ ও কোচকে সম্বর্ধনা রামনগর বিধায়কের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হল গুরু পূর্ণিমা। হিন্দু শাস্ত্র মতে এই দিনটি গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ দিন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা আমাদের শিক্ষা দেন, পথ দেখান, অনুপ্রেরণা জোগান — তাঁদেরই শ্রদ্ধা জানানোর দিন এই গুরু পূর্ণিমা।
এই বিশেষ দিনে রামনগর কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজের এলাকায় কিছু বিশিষ্ট গুরুর বাড়িতে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সম্বর্ধনা প্রদান করেন।
প্রথমে তিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ধনঞ্জয় গন চৌধুরীর বাসভবনে যান এবং তাঁকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করেন।
পরবর্তীতে দীপকবাবু দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দীর বাসায় গিয়ে তাঁকে গুরু হিসেবে শ্রদ্ধা জানিয়ে সম্বর্ধনা জানান।
বিধায়ক দীপক মজুমদার বলেন, “একজন প্রকৃত গুরু শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ান না, তিনি একজন পথপ্রদর্শক, জীবন গঠনের কারিগর। এই বিশেষ দিনে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব।”
এদিন দীপকবাবুর এই উদ্যোগ রামনগরের নাগরিকদের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়। সমাজে গুরুর মর্যাদা ও মূল্যবোধকে পুনঃস্থাপন করতেই এমন ব্যতিক্রমী পদক্ষেপ বলে অনেকেই মনে করছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*