প্রথমবারের মতো কের পূজায় মুখ্যমন্ত্রী, রাজবাড়ীতে আনন্দঘন পরিবেশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজন্য আমল থেকে চলে আসা রাজবাড়ীতে ঐতিহ্যবাহী কের পূজার আয়োজন করা হয় ধর্মীয় নিষ্ঠা ও সাংস্কৃতিক ঐতিহ্যের আবহে। আজকের এই পূজায় প্রথমবারের মতো উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
কের পূজা মণ্ডপে পৌঁছে মুখ্যমন্ত্রী পূজায় অংশগ্রহণ করেন ও পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ও বিশিষ্টজনেরা।
পুরোহিতরা জানান, রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী কের পূজায় সরাসরি উপস্থিত থেকে পূজা দিয়েছেন। এটি রাজবাড়ীর ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করল বলে মত ধর্মীয় মহলের। মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য আশীর্বাদ কামনা করেন এবং এই ধরনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
এদিনের অনুষ্ঠান ঘিরে রাজবাড়ী ও তার আশপাশে ছিল উৎসবের আবহ। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া, প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*