বর্জ্য ব্যবস্থাপনায় খোয়াই মডেল, পরিদর্শনে তেলিয়ামুড়া ও বিশালগড় পুর পরিষদ

গোপাল সিং, খোয়াই, ০৫ আগস্ট || বর্জ্য ব্যবস্থাপনায় খোয়াই পুর পরিষদের সাফল্য এবার অন্য পুরসভাগুলির কাছেও মডেল হয়ে উঠছে। খোয়াইয়ের অত্যাধুনিক গার্বেজ প্রক্রিয়াকরণ ও টার্শিয়ারি সেন্টারের কার্যকারিতা এবং ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখতে খোয়াই সফরে এলেন তেলিয়ামুড়া ও বিশালগড় পুর পরিষদের প্রতিনিধি দল। এদিন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় এবং বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থের নেতৃত্বে দুটি পৃথক প্রতিনিধি দল খোয়াই পুর পরিষদে এসে পৌঁছায়। তাঁদের সঙ্গে ছিলেন উভয় পুর পরিষদের ডেপুটি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, অন্যান্য আধিকারিক এবং ইঞ্জিনিয়ারিং টিমের সদস্যরা। খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, ভাইস-চেয়ারম্যান নিবাস সাহা, জনস্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শঙ্কু পাল এবং অন্যান্য কাউন্সিলররা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রথমে খোয়াই পুর পরিষদ কার্যালয়ে স্বচ্ছতা এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর খোয়াই পুর পরিষদের একটি টিম সহ প্রতিনিধি দলগুলি সরজমিনে গার্বেজ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি পরিদর্শন করতে যান। সেখানে কীভাবে বৈজ্ঞানিকভাবে বর্জ্য পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তার খুঁটিনাটি বিষয়গুলি তাঁরা খতিয়ে দেখেন এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
এই ধরনের জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান আগামী দিনে রাজ্যের অন্যান্য পুর এলাকাতেও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করে প্রতিনিধি দলটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*