দলীয় কর্মীকে দেখতে এসে খোয়াই হাসপাতাল পরিদর্শন বনমন্ত্রীর, মন্ত্রীকে কাছে পেয়ে জেলা হাসপাতালের পরিসেবা নিয়ে একরাশ ক্ষোভ ব্যক্ত করলেন রোগী ও পরিজনরা

গোপাল সিং, খোয়াই, ০৫ আগস্ট || রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ আচমকা খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। এদিন দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ তিনি হাসপাতালে পৌঁছান। হাসপাতালে চিকিৎসাধীন এক দলীয় কর্মীকে দেখতে আসার পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতিও খতিয়ে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসার মান, পরিকাঠামো এবং হাসপাতালের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি, হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গেও তিনি কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাঁরা যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা, তা জানতে চান। মন্ত্রীকে কাছে পেয়ে জেলা হাসপাতালের পরিসেবা নিয়ে একরাশ ক্ষোভ ব্যক্ত করলেন রোগী ও পরিজনরা। যদিও মন্ত্রী মিডিয়ার সামনে মুখ খুলে কিছু বলেননি কিন্তু অনেক সমস্যার কথা তিনি জানতে পেরেছেন বলে পাশ কাটিয়ে গেলেন। কারন খোয়াই জেলা হাসপাতালের পরিসেবায় মোটেই সন্তুষ্ট নন জনগণ। এদিকে বনমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের ফলে হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের মধ্যে বেশ তৎপরতা দেখা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*