তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী, সুস্থ সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের পুনর্গঠিত রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় মহাকরণের কনফারেন্স হলে।
এই বৈঠকে নবনিযুক্ত সদস্যদের সাথে পরিচিতি এবং মতবিনিময়ের মাধ্যমে বৈঠকের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যের সুস্থ সংস্কৃতি চর্চা ও গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভূমিকাকে আরও কার্যকর ও সুসংগঠিত করে তুলতে এই উপদেষ্টা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বৈঠকে দপ্তরের পরিকাঠামো, কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
উল্লেখ্য, রাজ্যের শিল্প, সাহিত্য, নাট্য, সঙ্গীত ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। দপ্তরের কাজের গতিবিধি ত্বরান্বিত করতে ও জনমানসে সংস্কৃতি চর্চাকে আরও বিস্তৃত করতে একগুচ্ছ পরিকল্পনার কথাও উঠে আসে এই বৈঠকে।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*