বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগস্ট || তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাকে দীর্ঘ সময় আটকে থেকে মর্মান্তিক মৃত্যু হয় ট্রাক চালক মিহির লাল দেবনাথের। তার আত্মার শান্তি কামনায় ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজারে শনিবার এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠিত এই মিছিলটি শান্তিরবাজার মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মোটরস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের বাস-জিপ চালক সংঘের প্রেসিডেন্ট অলক দাস, সেক্রেটারি শিবু মুহুরী, ট্রাক মজদুর সংঘের প্রেসিডেন্ট দীপক মুহুরী, সেক্রেটারি বিশ্বজিৎ মজুমদার, অটোরিকশা মজদুর সংঘের সাবডিভিশন সেক্রেটারি অপু মজুমদার, অফিস সেক্রেটারি অমৃত চক্রবর্তী, দীপাংশু মল্লিকসহ অন্যান্য সদস্যরা।
শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এই মৌন মিছিলে বক্তারা মৃত চালকের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
