সম্প্রীতির বার্তা নিয়ে পথে SFI, সাধারণ মানুষের হাতে রাখি বাঁধলেন ছাত্রীরা

গোপাল সিং, খোয়াই, ১০ আগস্ট || প্রচলিত ধর্মীয় আচারের ঊর্ধ্বে উঠে ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে পথে নামল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংগঠনের খোয়াই বিভাগীয় ছাত্রী টিমের উদ্যোগে সুভাষ পার্ক বাজার এবং খোয়াই হাসপাতাল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। এদিন সংগঠনের ছাত্রীরা বাজারের ব্যবসায়ী, পথচলতি মানুষ থেকে শুরু করে হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনদের হাতে রাখি বেঁধে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই-এর বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব এবং বিভাগীয় ছাত্রী কনভেনার সীমা সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাখি বন্ধন উৎসব শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, এটি মানুষে মানুষে সম্প্রীতি, ঐক্য এবং সুরক্ষার বন্ধন। ধর্মের বিভেদ ভুলে গিয়ে সকল মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*