মনুতে নতুন ১৩২ কেভি সাব-স্টেশন উদ্বোধন, বিদ্যুতের সহজলভ্যতা বাড়বে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || ত্রিপুরায় বিদ্যুতের সহজলভ্যতা বৃদ্ধি ও আধুনিকীকরণ রাজ্যের অগ্রাধিকার হিসাবে উল্লেখ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের বিদ্যুৎ উন্নয়নের অঙ্গ হিসেবে গত সাত বছরে সৌরশক্তি থেকে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। আগামী দুই বছরে এই লক্ষ্য ১৫০ মেগাওয়াটে পৌঁছে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।
বুধবার মনুতে নতুন ১৩২ কেভি সাব-স্টেশন উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। নতুন এই সাব-স্টেশনের মাধ্যমে মনু ও আশেপাশের প্রায় ২১,৫৫৪ পরিবার বিদ্যুতের সুবিধা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য সবার জন্য নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নতুন সাব-স্টেশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার বিদ্যুৎ সংযোগ আরও শক্তিশালী হবে এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*