গার্ধাং এস বি স্কুলে নিপুণ র‌্যালি উদযাপন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ সেপ্টেম্বর || নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গার্ধাং এস বি স্কুলে এক বর্ণাঢ্য নিপুণ র‌্যালির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রঙিন পোশাক পরে হাতে নানা ব্যানার নিয়ে অংশ নেয় এই র‌্যালিতে। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি গার্ধাং কালী বাজার হয়ে কালীমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শিশুদের উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা পরিবেশ।
বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সরকারের প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই কর্মসূচি। র‌্যালির বিভিন্ন দিক তুলে ধরেন শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার। তিনি জানান, তাঁর অধীনস্থ সমস্ত বিদ্যালয়ে নিপুণ ত্রিপুরা মিশনের এই বিশেষ কর্মসূচি উদযাপিত হচ্ছে।
আজকের র‌্যালিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা কর্মসূচির মূল উদ্দেশ্যকে আরও সমৃদ্ধ করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*