নারীদের বিরুদ্ধে অপরাধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে খোয়াই থানার উদ্যোগে সভা

গোপাল সিং, খোয়াই, ০৬ সেপ্টেম্বর || খোয়াই রামচন্দ্রঘাটস্থিত নরেন চৌমুহনী এলাকায় সম্প্রতি খোয়াই থানার উদ্যোগে ‘প্রয়াস মিটিং’-এর আয়োজন করা হয়। মূলত নারীদের ওপর অপরাধ, সম্পত্তি-সংক্রান্ত অপরাধ এবং সাম্প্রদায়িক সহিংসতা রোধে সচেতনতা গড়ে তুলতেই এই সভার আয়োজন করা হয়েছিল।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় দুই সম্প্রদায়ের প্রধান গণ্যমান্য ব্যক্তিরা, গ্রামবাসী এবং রামচন্দ্রঘাট জামে মসজিদের ইমাম। আলোচনায় উঠে আসে আসন্ন দুর্গাপূজা ও শ্যামাপূজাকে ঘিরে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সভায় গ্রামবাসীরা মিলেমিশে উৎসব পালন ও ভ্রাতৃত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণধন সরকার জানিয়েছেন, ‘‘এই ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং অপরাধ রোধে কার্যকর ভূমিকা নেবে।’’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*