মুঙ্গিয়াকামিতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

গোপাল সিং, খোয়াই, ১৬ সেপ্টেম্বর || অবৈধ মদের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। মঙ্গলবার ৩৬ মাইল এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মদ জব্দ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, আগামী দিনে অবৈধ মদ পাচার ও ব্যবসার বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানো হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*