খোয়াই হাতকাটা এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় নিহত এক, গুরুতর আহত এক

গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর || খোয়াই থানাধীন হাতকাটা এলাকায় আজ রাত প্রায় আটটা নাগাদ ঘটে গেল মর্মান্তিক বাইক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত অগ্নিনির্বাপক দপ্তরের সহায়তায় আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
আহত ব্যাক্তির নাম নয়ন গোপ (২৭), পিতা মানিক গোপ, বাড়ী সিঙ্গিছড়া। মৃত ব্যাক্তির নাম নেপাল বণিক (৫০), পিতা ঁগৌরাঙ্গ বণিক, বাড়ী মণিপুরী বস্তি, খোয়াই আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*