দুর্গাপূজা উপলক্ষে খোয়াইয়ে নিরাপত্তা বৈঠক, শান্তিপূর্ণ উৎসবের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি

গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || আসন্ন দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে বৃহস্পতিবার খোয়াই জেলার পুলিশ সুপার (SP) রানাদিত্য দাস, মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদিয়ারাসু, সহ জেলার পুলিশ আধিকারিক, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতিমূলক ও সমন্বয় বৈঠক করেন।
বৈঠকে দুর্গাপূজা চলাকালীন সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা, সম্ভাব্য ঝুঁকি এবং সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়। উৎসবকে শান্তিপূর্ণ, সুরক্ষিত ও নির্বিঘ্ন করার জন্য পুলিশ প্রশাসন সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা মণ্ডপ ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারি, টহলদারি এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের লক্ষ্য, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*