আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর || আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশক পুলিশ সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, উৎসবকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি চালানো হবে। শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী।
এছাড়া, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য ভিড়যুক্ত স্থানগুলিতে সিসিটিভি নজরদারি ও পর্যাপ্ত টহলদারি নিশ্চিত করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করবে বলে আশ্বাস দেন মহানির্দেশক।
