ত্রিপুরায় প্রথমবারের মতো ডাক বিভাগের ফিলাটেলিক প্রদর্শনী ‘ট্রিপেক্স ২০২৫’ অনুষ্ঠিত হতে চলেছে নজরুল কলাক্ষেত্রে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || ত্রিপুরায় এবার প্রথমবারের মতো ভারতীয় ডাক বিভাগ আয়োজিত বৃহৎ ফিলাটেলিক প্রদর্শনী “ট্রিপেক্স ২০২৫” অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৯ ও ৩০ অক্টোবর আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই দুইদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হবে।
এই উপলক্ষে রাজ্যের ধর্মনগর ও আগরতলা ডাক বিভাগের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক বিভাগের উত্তর-পূর্বাঞ্চলের চিফ পোস্টমাস্টার সঞ্জীব রঞ্জন।
বৈঠকে ট্রিপেক্স ২০২৫ প্রদর্শনীর সফল আয়োজন নিশ্চিত করতে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডাক বিভাগের আধিকারিকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রী, সংগ্রাহক ও সাধারণ মানুষ ডাকটিকিটের ইতিহাস ও তার শিল্পমান সম্পর্কে আরও ঘনিষ্ঠভাবে জানতে পারবেন।
রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে ‘ট্রিপেক্স ২০২৫’ এক অনন্য আয়োজন হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*