উচ্চ সাউন্ড বন্ধ করতে বলায় চাঞ্চল্য বিলোনিয়ায়! ওসিকে মঞ্চে মারধরের অভিযোগে তীব্র চাঞ্চল্য, কলঙ্কিত আরক্ষা প্রশাসন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর || বিলোনিয়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ সাউন্ড বন্ধ করতে বলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে ওরিয়েন্টাল ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত শব্দদূষণের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, ওসি নিজে মঞ্চে উঠে উপস্থিতদের উচ্চ সাউন্ড বন্ধ করার নির্দেশ দেন।
এ নিয়েই শুরু হয় বচসা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওসি সাউন্ড বক্স ও বাদ্যযন্ত্রে লাথি মারলে উত্তেজনা আরও বেড়ে যায়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, মঞ্চ থেকে টেনে হিঁচড়ে ওসিকে মাটিতে ফেলে কয়েকজন যুবক মারধর করে। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশবাহিনী ছুটে আসে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
ঘটনায় থমথমে পরিবেশ বিলোনিয়া শহরে। স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আরক্ষা প্রশাসনের এমন ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন তৈরি করেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*