বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ নভেম্বর || শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা ৩৫ মিনিট নাগাদ বেতাগা বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে এক মারাত্মক বাইক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টি আর ০৮ বি ৭৮৯৭ নম্বরের একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাইকচালক লক্ষীছড়া এলাকার বাসিন্দা রাহুল ত্রিপুরা (২৭) গুরুতরভাবে আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তারা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে, ঘটনার বিস্তারিত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
