ত্রিপুরার প্রথম জেলা হাসপাতাল হিসেবে ইতিহাস গড়ল ধলাই — একসঙ্গে তিনটি জাতীয় মানদণ্ডে স্বীকৃতি

গোপাল সিং, খোয়াই, ১১ নভেম্বর || ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক উজ্জ্বল অধ্যায়। ধলাই জেলা হাসপাতাল, কুলাই, একসঙ্গে তিনটি জাতীয় গুণগত মানদণ্ডের স্বীকৃতি অর্জন করে নতুন দিগন্তের সূচনা করল। হাসপাতালটি NQAS (National Quality Assurance Standards), LAQSHYA (Labour Room Quality Improvement Initiative) এবং MUSQAN – এই তিনটি মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন লাভ করেছে, যা রাজ্যের মধ্যে প্রথম।
ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার (NHSRC)-এর কঠোর মূল্যায়নে ২৪ থেকে ২৬শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মূল্যায়নে ধলাই জেলা হাসপাতাল অসাধারণ ফলাফল অর্জন করে। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে।

একনজরে অর্জনসমূহ:

👉 NQAS-এ ৯০.২১ শতাংশ প্রাপ্তি, যা হাসপাতালের সামগ্রিক সেবা, রোগীর নিরাপত্তা ও অবকাঠামোগত মান নিশ্চিত করে।
👉 LAQSHYA-তে ৯৪.৪৮ ও ৯৪.২৭ শতাংশ স্কোর, প্রসূতি মায়েদের নিরাপদ ও মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এক অসাধারণ সাফল্য।
👉 MUSQAN-এ ৮৬.৬৪ শতাংশ প্রাপ্তি, শিশু ও কিশোরদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানবিকতা ও গুণগত উন্নতির প্রতিফলন।

এই সাফল্য শুধুমাত্র ধলাই জেলার গর্ব নয়, বরং ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নের এক প্রতীক। ধলাই জেলা হাসপাতালের এই স্বীকৃতি ভবিষ্যতে রাজ্যের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও মানসম্পন্ন সেবা প্রদানে অনুপ্রেরণা জোগাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*