প্রমো ফেস্ট ২০২৫-এ সৌরভ গাঙ্গুলীকে আমন্ত্রণ জানালেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর || ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আগামি ১২ই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের অন্যতম বৃহৎ অনুষ্ঠান “প্রমো ফেস্ট – ২০২৫”-এর মনোজ্ঞ সমাপনী অনুষ্ঠান। এই উপলক্ষে মঙ্গলবার কলকাতায় ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে।
মন্ত্রী এদিন সৌরভ গাঙ্গুলীর বেহালা-স্থিত বাসভবনে গিয়ে তাঁকে প্রমো ফেস্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানান।
ত্রিপুরা পর্যটনের বিকাশে সৌরভ গাঙ্গুলীর ভূমিকা ও সহযোগিতার প্রশংসা করেন মন্ত্রী। জানা গেছে, অনুষ্ঠানের দিন লাইভ কনসার্টে সুরের জাদু ছড়াবেন জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নাটেয়াল।
রাজ্য পর্যটন দপ্তরের আশা, সৌরভ গাঙ্গুলীর উপস্থিতি ও জুবিন নাটেয়ালের পারফরম্যান্সে প্রমো ফেস্টের সমাপনী অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে উঠবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*